× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

মাদারীপুরের শিবচরে চেয়ারম্যান প্রার্থীর নির্মাণাধীন বাড়ি থেকে দুই লাখ টাকার তার চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম

আপডেট: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম

মাদারীপুরের শিবচরে চেয়ারম্যান প্রার্থীর নির্মাণাধীন বাড়ি থেকে দুই লাখ টাকার তার চুরির অভিযোগ
শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওসার মাহমুদ ওলি মিয়ার নির্মাণাধীন বাড়ি থেকে প্রায় দুই লাখ টাকার বৈদ্যুতিক তার চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওসার মাহমুদ ওলি মিয়ার নির্মাণাধীন বাড়ি থেকে প্রায় দুই লাখ টাকার বৈদ্যুতিক তার চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে বাড়িতে রাখা কয়েক বালতি রংও চুরি হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

পরিবারের সদস্যদের অভিযোগ নির্মাণাধীন বাড়িটির বৈদ্যুতিক কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বাড়িটি অনেকটা অরক্ষিত ছিল। এই সুযোগে চোরেরা একদিনে সব তার নিয়ে যায়নি, বরং ধীরে ধীরে বাড়ির বিভিন্ন স্থানে স্থাপন করা বৈদ্যুতিক তার টেনে বের করে নিয়ে গেছে বলে তাদের ধারণা।

পরিবার সূত্রে জানা যায়, চুরি যাওয়া তারগুলো ভবনের ভেতরের বিভিন্ন স্থানে স্থাপন করা ছিল। ফলে নতুন করে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে কোনো কোনো স্থানে দেয়ালের প্লাস্টার ভেঙে কাজ করতে হতে পারে। এতে চুরি যাওয়া তারের মূল্যের তুলনায় মেরামত ও পুনঃস্থাপনের ব্যয় কয়েক গুণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে পরিবার।এ ছাড়া নির্মাণাধীন বাড়িতে সংরক্ষিত বেশ কয়েক বালতি রংও চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

দত্তপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওসার মাহমুদ ওলি মিয়া বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তার পরিবারের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাকে নির্বাচন থেকে বিরত রাখা বা রাজনৈতিকভাবে চাপে ফেলার উদ্দেশ্যে কোনো দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের কথা জানায়নি পরিবার।

কাওসার মাহমুদ ওলির পরিবারের পক্ষ থেকে সাইদুর রহমান বলেন, নির্মাণাধীন বাড়ি থেকে প্রায় দুই লাখ টাকার বৈদ্যুতিক তার ও কয়েক বালতি রং চুরি হয়েছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার সুযোগে ধীরে ধীরে তারগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলে আমাদের ধারণা। আমরা মনে করি, চেয়ারম্যান প্রার্থী কাওসার মাহমুদ ওলি মিয়াকে থামানোর উদ্দেশ্যেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক ও নিন্দনীয়।

ঘটনার পর নির্মাণাধীন বাড়িটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিবার। চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাতেও নানা আলোচনা তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • মাদারীপুরের শিবচরে চেয়ারম্যান প্রার্থীর নির্মাণাধীন বাড়ি থেকে দুই লাখ টাকার তার চুরির অভিযোগ

    মাদারীপুরের শিবচরে চেয়ারম্যান প্রার্থীর নির্মাণাধীন বাড়ি থেকে দুই লাখ টাকার তার চুরির অভিযোগ

  • শিবচরে বালতির পানিই কাল হলো দুই বছরের সাইমার

    শিবচরে বালতির পানিই কাল হলো দুই বছরের সাইমার

  • মাদারীপুরে ইটভাঙ্গা মেশিনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

    মাদারীপুরে ইটভাঙ্গা মেশিনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

  • ভাইরাল হয়ে বেড়েছে বিক্রি, স্থায়িত্ব নিয়ে রয়েছে নানা পরিকল্পনাও

    ভাইরাল হয়ে বেড়েছে বিক্রি, স্থায়িত্ব নিয়ে রয়েছে নানা পরিকল্পনাও

  • শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

    শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

  • শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

    শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

  • ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

    ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

  • শিবচরে ছাত্রদলের আহব্বায়ক তুরাগ খানের পিতার ২য় মৃত্যুবার্ষিকী পালন

    শিবচরে ছাত্রদলের আহব্বায়ক তুরাগ খানের পিতার ২য় মৃত্যুবার্ষিকী পালন

  • মাদারীপুরে শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

    মাদারীপুরে শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সব খবর

  • মাদারীপুরের শিবচরে চেয়ারম্যান প্রার্থীর নির্মাণাধীন বাড়ি থেকে দুই লাখ টাকার তার চুরির অভিযোগ

    মাদারীপুরের শিবচরে চেয়ারম্যান প্রার্থীর নির্মাণাধীন বাড়ি থেকে দুই লাখ টাকার তার চুরির অভিযোগ

  • মাদারীপুরে ইটভাঙ্গা মেশিনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

    মাদারীপুরে ইটভাঙ্গা মেশিনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

  • শিবচরে বালতির পানিই কাল হলো দুই বছরের সাইমার

    শিবচরে বালতির পানিই কাল হলো দুই বছরের সাইমার

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

সব খবর

আরও পড়ুন

মাদারীপুরের শিবচরে চেয়ারম্যান প্রার্থীর নির্মাণাধীন বাড়ি থেকে দুই লাখ টাকার তার চুরির অভিযোগ

মাদারীপুরের শিবচরে চেয়ারম্যান প্রার্থীর নির্মাণাধীন বাড়ি থেকে দুই লাখ টাকার তার চুরির অভিযোগ

শিবচরে বালতির পানিই কাল হলো দুই বছরের সাইমার

শিবচরে বালতির পানিই কাল হলো দুই বছরের সাইমার

মাদারীপুরে ইটভাঙ্গা মেশিনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

মাদারীপুরে ইটভাঙ্গা মেশিনের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team